বিমানবন্দরে সার্জেন্টের আহত্মত্যার চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ে দায়িত্বরত সার্জেন্ট ওয়াজেদ মাহমুদ নিজের পিস্তল দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গতকাল রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।বিমানবন্দর থানার পুলিশ জানায়, সার্জেন্ট ওয়াজেদ গতকাল সন্ধ্যার পর থেকে দায়িত্ব পালন শুরু করেন। রাতে তিনি বহুতল কার পার্কিংয়ে সার্জেন্টদের জন্য নির্ধারিত কক্ষে ছিলেন। রাত ১০টার দিকে হঠাৎ করেই তিনি সঙ্গে থাকা পিস্তল নিজের মাথায় ঠেকিয়ে গুলি করেন। গুলির শব্দে আশপাশের সবাই ছুটে গিয়ে দেখেন, তিনি মাটিতে পড়ে আছেন। তাঁর পিস্তলটিও পাশে পড়ে আছে।পারিবারিক জটিলতার কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।