বিমানবন্দরে সিগারেট জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২৬ কার্টন বেনসন সিগারেট, ১ হাজার ৩৫০ পিস ট্যাবলেট ও ৯০ পিস ইনজেকশন জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
গতকাল শনিবার বিকেল পাঁচটায় বিমানবন্দরের গ্রিন সিগন্যাল পার হয়ে যাওয়ার সময় তা জব্দ করা হয়। জব্দ করার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা কাস্টম হাউসের এক কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, ইকে-৫৮৬ ফ্লাইটে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে মালামালগুলো জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তু যাত্রীকে আটক করা যায়নি।
বন্দর সূত্র জানায়, এ ঘটনায় একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।