বিমানবন্দরে সোনা-বিদেশি সিগারেটসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের প্রথম দিন আজ বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৩৪ গ্রাম সোনা ও ৬৩৬ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দুজনকে আটক করা হয়েছে।

আটক দুজন হলেন জহিরউদ্দিন (৪৫) ও আলী শেখ (৪০)।

আজ সকাল ১০টায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব সোনা ও সিগারেট আটক করা হয়।

এপিবিএনের দাবি, আটক সোনার বাজারমূল্য ২০ লাখ টাকা এবং সিগারেটের মূল্য ১০ লাখ টাকা।

সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন প্রথম আলোকে জানান, আজ মালয়েশিয়ার কুয়ালালামপুর রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে সকাল সোয়া নয়টার দিকে ঢাকায় আসেন জহিরউদ্দিন ও আলী শেখ। গ্রিন চ্যানেল পার হওয়ার পর ২ নম্বর ক্যানপি থেকে এঁদের ব্যাগ তল্লাশি করে চারটি সোনার বিস্কুট ও ৬৩৬ কার্টন ইজি ব্ল্যাক সিগারেট পাওয়া যায়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।