বিমানবন্দরে সোয়া কেজি সোনাসহ হাজি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. সুরুজ্জামানের কাছ থেকে এক কেজি ১৬১ গ্রাম সোনা আটক করা হয়। ছবি: সংগৃহীত
মো. সুরুজ্জামানের কাছ থেকে এক কেজি ১৬১ গ্রাম সোনা আটক করা হয়। ছবি: সংগৃহীত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ১৬১ গ্রাম সোনাসহ সৌদিফেরত এক হাজিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের নেতৃত্বে এপিবিএনের একটি দল তাঁকে আটক করে।

আটক ব্যক্তি হলেন মো. সুরুজ্জামান (৫৩)। তিনি এলিগেন্ট এভিয়েশন নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার।

এপিবিএন জানিয়েছে, আটক সোনার দাম প্রায় অর্ধ কোটি টাকা। এ নিয়ে চলতি সপ্তাহে শাহজালাল বিমানবন্দরে মোট তিনবার সোনা আটকের ঘটনা ঘটল। 

এই সোনার বারগুলোকে অবৈধভাবে আনা হচ্ছিল। ছবি: সংগৃহীত
এই সোনার বারগুলোকে অবৈধভাবে আনা হচ্ছিল। ছবি: সংগৃহীত



প্রথম আলো ডটকমকে আলমগীর হোসেন জানান, সৌদি এয়ারলাইনসের এইচভি-৮০৬ নম্বর ফ্লাইটে করে আজ বেলা আড়াইটার দিকে ঢাকায় আসেন সুরুজ্জামান। বিমানবন্দরে গ্রিন চ্যানেল এলাকা পার হওয়ার পর তাঁর ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় সুরুজ্জামানের ব্রিফকেস, মানিব্যাগ ও পাসপোর্ট রাখার হাতব্যাগ থেকে দশটি বারের ১১৬১ গ্রাম সোনা পাওয়া যায়।

শাহজালাল বিমানবন্দরে ২২ অক্টোবর মঙ্গলবার দুবাই থেকে আসা এয়ার অ্যারাবিয়ার উড়োজাহাজের শৌচাগারে ৩২ কেজি এবং ২৩ অক্টোবর বুধবার ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম সোনা আটক করা হয়।