বিমানবন্দরে ৫০ লাখ রুপিসহ আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ রুপিসহ এক বাংলাদেশিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক যাত্রীর নাম মোহাম্মাদ ইদ্রিস (২৫)।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ইদ্রিস সকালে এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজে করে পাকিস্তানের করাচি থেকে ঢাকা আসেন।
শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে জানান, বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বের হওয়ার সময় ইদ্রিসের ব্যাগ তল্লাশি করে এই মুদ্রা পাওয়া যায়। কম্বলের ভেতর ৫০ লাখ রুপি লুকিয়ে আনেন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইদ্রিস জানান, তিনি রুপিগুলো বহন করছিলেন।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।