বিমানবন্দরে ৭০ লাখ টাকার সোনাসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি সোনাসহ মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে।


গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নয়টি সোনার বারসহ ইলমান হোসেন নামের ওই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে জানান, আটক সোনার বাজারমূল্য ৭০ লাখ টাকা।

আটক যাত্রী ইলমান হোসেন মালয়েশিয়ান এয়ারলাইনসে করে আজ সকালে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন। রাত দেড়টার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে বেরিয়ে আসার সময় গোপন সূত্রে খবর পেয়ে ইলমানকে জিজ্ঞাসা করে তাঁর দেহ তল্লাশি করা হয়। ইলমান শরীরের বিভিন্ন স্থানে নয়টি সোনার বার লুকিয়ে রেখেছিলেন। যার ওজন এক কেজি ৪০০ গ্রাম।
এ ঘটনায় বিমানবন্দর থানায় আজ সকালে একটি মামলা হয়েছে।