বিমানবন্দরের কাছে বিআরটিসির বাসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আজ বৃহস্পতিবার প্রধান সড়কে বিআরটিসির যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে। এতে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, যান্ত্রিক গোলযোগের কারণে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।