বিমানবন্দরের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলের প্রস্তাবিত বিমানবন্দর বাতিল ঘোষণার পর ফরিদপুরে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধনের আয়োজন করে ‘ফরিদপুর উন্নয়ন পরিষদ’।রাজনৈতিক ও ব্যবসায়িক মহল ছাড়াও সমাজের নানা পেশার মানুষ এতে যোগ দেন। দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে লোকজন মানববন্ধনে যোগ দেন। স্থানীয় প্রবীণ শিক্ষক লোকমান হোসেন মৃধার সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। এতে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুবলচন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দীন আহমেদ, আইনবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।