বিমানবন্দরের লাগেজ চোরচক্রের নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দরের সংঘবদ্ধ লাগেজ চোরচক্রের নেতা জয়নাল আবেদীনকে (৫৪) গ্রেপ্তার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত রোববার সন্ধ্যা সাতটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জয়নালের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়।এপিবিএনের সহকারী কমিশনার (এএসপি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, রোববার সন্ধ্যায় বিমানবন্দরের পার্কিং এলাকায় জয়নালকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে চুরি করা একটি সনি ভেগা টিভি ছিল। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান থানার কাওলা বাজার এলাকায় একটি বাড়িতে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি কসমেটিকস, কম্বল, জামাকাপড়সহ বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। এসব পণ্য বিদেশফেরত যাত্রীদের লাগেজ কেটে চুরি করা বলে পুলিশ জানিয়েছে।এএসপি আতিকুর রহমান বলেন, বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষ ও বিমানের কিছু কর্মচারীর যোগসাজশে জয়নাল ও তাঁর লোকজন যাত্রীদের লাগেজ থেকে মালামাল চুরি করে আসছেন। এর আগে গত বছরের ৯ জানুয়ারি চোরাই লাগেজসহ বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল জয়নালকে। সম্প্রতি জামিনে বের হয়েই তিনি আবার একই কাজে জড়িয়ে পড়েছেন।পুলিশ কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে বিমানবন্দরে লাগেজ চুরি করে অনেক বিত্তবৈভবের মালিক হয়েছেন জয়নাল। তাঁর সন্তানেরা বিদেশে লেখাপড়া করেন। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।