বিমানবালা কামরুন নাহারের জামিন শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ আটক হওয়া বিমানবালা (কেবিন ক্রু) কামরুন নাহার ওরফে তুতুল জামিনের আবেদন করেছেন। আজ সোমবার তাঁর জামিন শুনানির জন্য দিন ধার্য আছে।গত ৫ অক্টোবর কামরুন নাহারের পক্ষে জামিনের আবেদন করা হয়। এর আগে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত সূত্রে জানা যায়, কামরুন নাহার জবানবন্দিতে মুদ্রা পাচারের কথা স্বীকার করেন। তিনি জানান, বান্ধবী সালমা রহমান তাঁকে মুদ্রা পাচারের কাজে প্ররোচনা দেন। সালমার মাধ্যমে তাঁর সঙ্গে মামুন নামের এক ব্যবসায়ীর পরিচয় হয়। তিনি জানান, উদ্ধার হওয়া মুদ্রার চালান মামুন দুবাইয়ের আনিছ রহমান নামের এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার জন্য দিয়েছিলেন।গত ২৯ সেপ্টেম্বর কামরুন নাহার আড়াই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ ধরা পড়েন। ওই দিন শুল্ক কর্মকর্তা সুবাস চন্দ্র কুণ্ড কামরুন নাহারকে আসামি করে মামলা করেন।