বিমানবালার রহস্যজনক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরেবাংলা নগর থানার ইন্দিরা রোডের একটি বাসায় হুমায়রা চৌধুরী (৩৫) নামের সাবেক এক বিমানবালার রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ওই বাসার তৃতীয় তলা থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শেরেবাংলা নগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস প্রথম আলোকে বলেন, তৃতীয় তলার ফ্ল্যাটটিতে একাই থাকতেন হুমায়রা। নিচতলায় তাঁর বাবা থাকতেন, তবে বাবার সঙ্গে যোগাযোগ ছিল না তাঁর। ২০০৮ সালে তাঁর বিয়ে হয়েছিল, কিন্তু দু-তিন মাসের বেশি সেই সংসার টেকেনি। এরপর থেকে তিনি বাসায় একাই থাকতেন। তিন ভাইবোনের মধ্যে হুমায়রা সবার ছোট।
ওসি বলেন, বাসার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় দরজা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে লাশ পড়ে থাকতে দেখা যায়।