বিমানবাহিনীতে নতুন প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নিয়েছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবাহিনীকে আরও শক্তিশালী ও সুদক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে নতুন প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বছরই বিমানবাহিনীতে এয়ার ডিফেন্স রাডার, স্বল্পমাত্রার এয়ার ডিফেন্স সিস্টেম, এমআই-১৭ হেলিকপ্টার ও এফ-৭ ফাইটার ট্রেইনার সংযোজনের পদক্ষেপ নিয়েছেন। এ ছাড়া বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় এফ-৭ বিমানের ওভারহলিং প্লান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার সকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বিমানবাহিনীর রিক্রুট অ্যান্ড ট্রেনিং স্কুল (আরটিএস) প্রাঙ্গণে প্রশিক্ষণপ্রাপ্ত ৩৮তম বিমানসেনাদের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক সিদ্দিক এ কথা জানান।কুচকাওয়াজ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল জিয়াউর রহমান, মৌলভীবাজার-২ আসনের সাংসদ নওয়াব আলী আব্বাছ খান, মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সৈয়দ মহসিন আলী, মৌলভীবাজারের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার হারুন অর রশীদসহ সেনাবাহিনী, বিমানবাহিনী ও বিডিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।প্রশিক্ষণপ্রাপ্ত ৪৯৪ জনের মধ্যে শিক্ষা ও সার্বিক বিষয়ে সেরা নৈপুণ্যের জন্য শ্রেষ্ঠ নির্বাচিত হন মাসুম রেজা। সামরিক প্রশিক্ষণে শ্রেষ্ঠ নির্বাচিত হন মো. সাদিউল আলম।