বিমানবাহিনীর কর্মকর্তার প্যাথলজি প্রতিবেদন ফরেনসিক বিভাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার মামুনুর রশিদের প্যাথলজি প্রতিবেদন গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সিআইডির প্যাথলজি প্রতিবেদন আমরা চট্টগ্রাম মেডিকেলের ফরেনসিক বিভাগে পাঠিয়েছি। রোববার নাগাদ ফরেনসিক বিভাগ থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়া যাবে বলে আশা করছি। ওই দিনই মামুনুর রশিদের মৃত্যুর কারণ জানা যাবে।’প্রসঙ্গত, ৫ এপ্রিল চট্টগ্রাম নগরের একটি হোটেলের একটি কক্ষ থেকে মামুনুর রশিদের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ঢাকায় বিমানবাহিনীর সদর দপ্তরে কর্মরত ছিলেন। আনোয়ারার তালসরা দরবার শরিফে র‌্যাবের একটি দলের ডাকাতির ঘটনায় বিমানবাহিনীর একজন কর্মকর্তার সম্পৃক্ত থাকার বিষয় তদন্ত করতে তিনি ৩ এপ্রিল চট্টগ্রামে এসেছিলেন।