প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর এক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজন হলেন বিমানবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার আবু আহমেদ মিয়া (৪৫) ও পানবিক্রেতা হাসান আলী (৩৫)। নিহত অন্যজন নারী, তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কাফরুল থানার পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে বিমানবাহিনীর একটি বাস আর্মি অ্যাভিয়েশনের কাছে আবু আহমেদের বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে আবু আহমেদ বাইসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।