বিমানবাহিনীর গ্রীষ্মকালীন গ্র্যাজুয়েশন কুচকাওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানবাহিনীর ৬১তম ফ্লাইট ক্যাডেট কোর্স ও অষ্টম স্পেশাল শর্ট সার্ভিস কমিশন কোর্সের কমিশন উপলক্ষে গ্রীষ্মকালীন গ্র্যাজুয়েশন কুচকাওয়াজ গত সোমবার যশোরের বিএএফ একাডেমির প্যারেড স্কয়ারে হয়েছে।বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ্ মো. জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি ফ্লাইট ক্যাডেটদের মধ্যে পদক, সনদ ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।ফ্লাইট ক্যাডেট আন্ডার অফিসার মো. রাউফুন এলাহী কোর্সে সেরা চৌকস কৃতিত্বের জন্য ‘সোর্ড অব অনার’ লাভ করেন। তিনি জেনারেল সার্ভিস প্রশিক্ষণে কৃতিত্বের জন্য কমান্ড্যান্ট ট্রফিও লাভ করেন। উড্ডয়ন প্রশিক্ষণে সেরা কৃতিত্বের জন্য ফ্লাইট ক্যাডেট সার্জেন্ট ইমামুল আরেফিন ভূঁইয়া ‘বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ট্রফি’ লাভ করেন। কোর্সে (গ্রাউন্ড ব্রাঞ্চ) সেরা কৃতিত্বের জন্য ফ্লাইট ক্যাডেট উইং আন্ডার অফিসার মুসতাক মাহমুদ ইমরান ‘বিমানবাহিনী প্রধান’-এর ট্রফি লাভ করেন।এবার সাতজন মহিলা ক্যাডেটসহ ২৫ জন ফ্লাইট ক্যাডেট কমিশন পেলেন। আইএসপিআর।