বিমানবাহিনীর নতুন প্রধান ইনামুল বারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর দায়িত্ব পালন শেষে অবসরে যাচ্ছেন বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান। বাহিনীর নতুন প্রধান হয়েছেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ ইনামুল বারী। গতকাল বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১২ জুন বিকেল থেকে তিন বছরের জন্য মোহাম্মদ ইনামুল বারীকে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমানের স্থলাভিষিক্ত হবেন।সূত্র জানায়, বর্তমান বিমানবাহিনীর প্রধানকে ২০০৭ সালের ৮ এপ্রিল নিয়োগ দেওয়া হয়। প্রথম দফায় তাঁর তিন বছরের মেয়াদ শেষ হয় ২০১০ সালের ১২ জুন। পরে ২০১০ সালের ১৩ জুন থেকে তাঁর মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়। তিনি পাঁচ বছর দায়িত্ব পালন করেন।