বিমানবাহিনীর প্রধান সৌদি আরব গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান রাজকীয় সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনীর আমন্ত্রণে চার দিনের সফরে গত শনিবার রাতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্যের একটি প্রতিনিধিদল তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছে।সৌদি আরবে অবস্থানকালে বিমানবাহিনীর প্রধান ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত জেদ্দায় অনুষ্ঠেয় ‘আন্তর্জাতিক আকাশ প্রতিরক্ষা সেমিনার ২০২০+’ এ যোগ দেবেন। এ ছাড়া তিনি রাজকীয় সৌদি সামরিক বাহিনীর প্রধান এবং সেমিনারে আগত বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধানদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। আইএসপিআর।