বিমানবাহিনীর প্রধানের চাকরির মেয়াদ বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমানের চাকরির মেয়াদ আরও দুই বছরের জন্য বাড়ানো হয়েছে। ১৩ জুন থেকে এ মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত বলবৎ হবে। জনস্বার্থের কথা বিবেচনা করে মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ বাড়ানো হয় বলে গত বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়। প্রসঙ্গত, শাহ মো. জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরের অধীনে অংশগ্রহণ করেন। আইএসপিআর।