বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের ভারতে জরুরি অবতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান গতকাল বুধবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে সীমান্তের ওপারে ভারতের মুর্শিদাবাদের একটি ফাঁকা মাঠে জরুরি অবতরণ (ক্র্যাশ ল্যান্ডিং) করেছে। তবে পাইলট অক্ষত রয়েছেন।ঢাকায় বিমানবাহিনী সূত্র জানায়, যশোরের মতিউর রহমান বিমানঘাঁটি থেকে গতকাল বিকেল চারটা তিন মিনিটে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি আকাশে ওড়ে। কিন্তু ওড়ার কিছুক্ষণ পরই বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সন্ধ্যা ছয়টার দিকে পাইলট নিয়ন্ত্রণকক্ষকে জানান, বিমানের জ্বালানি শেষ হয়ে গেছে, এ কারণে আর ঘাঁটিতে পৌঁছাতে পারছেন না। এরপর বিমানটিকে যেকোনো নিরাপদ স্থানে জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয়। বিমানের চালক ফ্লাইট ক্যাডেট রাশেদ বাধ্য হয়ে ভারতের মুর্শিদাবাদ জেলার সালার থানার রায়গ্রামের একটি ফাঁকা মাঠে অবতরণ করেন।