বিমানবাহিনীর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বিমানবাহিনীর ৪২তম রিক্রুট দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত এই কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী। মনোজ্ঞ কুচকাওয়াজে অংশ নেন ৫১৫ জন নবীন বিমানসেনা। তাঁদের মধ্যে এসি-২ মো. সেলিম আহমেদ ও এসি-২ মো. শামরুল রাব্বি যথাক্রমে শিক্ষা ও সাধারণ সার্ভিস প্রশিক্ষণে সেরা রিক্রুট হন।