বিমানবাহিনীর মহড়া শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ থেকে আকাশে তাজা গোলাবর্ষণের ১৬ দিনব্যাপী মহড়া আজ বুধবার শুরু হচ্ছে। চট্টগ্রামের কুতুবদিয়া ফায়ারিং রেঞ্জে অনুষ্ঠেয় মহড়ায় অংশ নেবে বিমানবাহিনীর মিগ-২৯বি/ইউবি, এফ-৭বিজি/এফটি-৭ বিজি, এফ-৭ বিজিআই, এফ-৭এমবি/এফটি-৭বি এবং কে-৮ ডব্লিউ যুদ্ধবিমান। মহড়ায় আকাশ থেকে আকাশে গোলাবর্ষণের পাশাপাশি আকাশযুদ্ধের বিভিন্ন কৌশল, বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধ সক্ষমতা মূল্যায়ন এবং এর দুর্বলতাগুলো চিহ্নিত করে আরও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অনুশীলন করা হবে। আইএসপিআর।