বিমানবাহিনীর শীতকালীন মহড়া শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানবাহিনীর ছয় দিনব্যাপী বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০১৭’ আজ শনিবার বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটে একযোগে শুরু হবে।
বার্ষিক শীতকালীন মহড়ায় বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধ সক্ষমতা পর্যবেক্ষণ করে এর দুর্বল দিকসমূহ নির্ণয়ে গুরুত্বপূর্ণ সুপারিশ করা হয়, যা ভবিষ্যতে আরও উন্নত প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে। এ মহড়ায় বিমানবাহিনীর সব যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার ও র্যাডার স্কোয়াড্রনসমূহ, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য মিসাইল ইউনিটসহ বিমানবাহিনীর সব সদস্য অংশ নেবেন।
মহড়ার অংশ হিসেবে বিমানবাহিনীর বৈমানিকেরা আকাশযুদ্ধের বিভিন্ন ধরনের রণকৌশলসহ যুদ্ধবিমানের মাধ্যমে ইন্টারসেপশনে অংশ নেবেন। উল্লেখ্য, এই মহড়ার মাধ্যমে বিমানবাহিনীর সব যুদ্ধাস্ত্র ও জনবল যুদ্ধপ্রস্তুতি অনুশীলনের মাধ্যমে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ সহায়ক হবে।