বিমানবাহিনীর সদস্য ছয় দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের কালিয়াদহ এলাকার বাসিন্দা ও বিমানবাহিনীর সদস্য নাহিদ আল নোমান ছয় দিন ধরে নিখোঁজ আছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নাহিদের বাবা আবু তাহের থানায় জিডি করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, নাহিদ আল নোমান (২০) বিমানবাহিনীর চট্টগ্রামের পতেঙ্গা ইউনিটে কর্মরত আছেন। গত ২২ জুন ঈদের ছুটিতে বাড়িতে আসেন তিনি। ১ জুলাই সকালে বাড়ি থেকে পতেঙ্গার উদ্দেশে রওনা হন। তবে তিনি কর্মস্থলে যাননি, বাড়িতেও ফিরে আসেননি। কালিয়াকৈর থানার এসআই আবদুল হাকিম বলেন, নাহিদের সর্বশেষ অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে।