প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সালার থানার রায়গ্রামের তিলখেতে গত ২৫ এপ্রিল বাংলাদেশ বিমানবাহিনীর যে প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণ করেছিল, সেটি ফিরিয়ে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ১২ সদস্যের একটি টেকনিক্যাল টিম পশ্চিমবঙ্গে এসেছে।জানা গেছে, শনিবার ওই দলের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিমানটির বিভিন্ন অংশ খোলার কাজ শুরু করেছেন। বিমানটির বিভিন্ন অংশ খুলে বাংলাদেশে ফিরিয়ে নিচ্ছে বিমানবাহিনী। কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনের এক কর্মকর্তা প্রথম আলোকে জানান, বিমানটির বিভিন্ন অংশ খুলে তা পেট্রাপোল-বেনাপোল সীমান্তপথে বাংলাদেশে ফেরত নেওয়া হবে।