বিমানমন্ত্রীকে আবারও মুঠোফোনে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরকে গতকাল বৃহস্পতিবার আবারও মুঠোফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে।মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল বেলা একটা ৪৭ মিনিটে ০১৬৭৫৬৮৫২২২ নম্বরের মুঠোফোন থেকে মন্ত্রীর মুঠোফোনে হুমকিসংবলিত খুদে বার্তাটি আসে। তাতে অশালীন ভাষায় তাঁকে হুমকি দিয়ে বলা হয়, ‘তোর অনেক বড় ক্ষতি হবে, সাবধানে থাকিস।’ বিমানমন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে বলেন, তিনি বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছেন।