প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে গতকাল শুক্রবার রাতে জাতীয় পার্টির মহাসচিব ও বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদারের বাসার সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে পথচারী মো. সুজন (১৯) আহত হয়েছেন। তিনি একটি বাসার নিরাপত্তাকর্মী।
গুলশান থানার পুলিশ জানায়, রাত সোয়া ১০টার দিকে বিমানমন্ত্রীর বাসার সামনে মোটরসাইকেল আরোহী কয়েকজন যুবক তিন-চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। গুরুতর আহত সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলশান অঞ্চলের সহকারী কমিশনার নূরুল আমিন বলেন, ঘটনার সময় বিমানমন্ত্রী বাসায় ছিলেন। বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে।