বিমানযাত্রীর কাছ থেকে ৫১২টি মুঠোফোন জব্দ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আকবর উদ্দিন (২৭) নামের এক যাত্রীর কাছ থেকে ৫১২টি মুঠোফোন জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা। গতকাল শনিবার সকাল নয়টায় শারজা থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে তিনি এসেছিলেন। বিমানবন্দরে দায়িত্বরত শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, শুল্ক ফাঁকি দিয়ে নেওয়ার সময় এসব মুঠোফোন জব্দ করা হয়েছে। এসব মুঠোফোনের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা বলে তিনি জানান।