বিমানে সেলফি তোলা যাবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানে সেলফি, ছবি তোলা, ভিডিও ধারণ নিষিদ্ধ করে এক নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল (সিভিল অ্যাভিয়েশন) কর্তৃপক্ষ।
এই নিষেধাজ্ঞা অমান্যকারী বিমান সংস্থা ও ব্যক্তির বিরুদ্ধে সিভিল অ্যাভিয়েশনের আইন অনুযায়ী কারাদণ্ড, জরিমানা, বিমান সংস্থার লাইসেন্সসহ বিভিন্ন শাস্তির বিধান রয়েছে।