বিমানের ক্যাপ্টেন ইসতিয়াক ইফালপার সহসভাপতি হলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈমানিকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইনস পাইলটস অ্যাসোসিয়েশনের (ইফালপা) সহসভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বিমানের পাইলট ক্যাপ্টেন ইসতিয়াক হোসেন।
গতকাল বুধবার ইফালপার ৬৯তম বার্ষিক সম্মেলনে গোপন ব্যালটে নির্বাচনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্যাপ্টেন ইসতিয়াক দ্বিতীয়বারের মতো আঞ্চলিক সহসভাপতি (এশিয়া/পশ্চিম) নির্বাচিত হয়েছেন। তিনি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের সর্বজ্যেষ্ঠ বৈমানিক হিসেবে কর্মরত আছেন।
৯০টি দেশের লক্ষাধিক বৈমানিকের প্রতিনিধিত্বকারী সংগঠন ইফালপার এ সম্মেলন চলছে পানামা সিটিতে। এতে বিভিন্ন দেশের বৈমানিকদের ৪০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। কানাডার মন্ট্রিলে এর সদর দপ্তর অবস্থিত। বিজ্ঞপ্তি।