বিমানের খুদে বার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে এসএমএসের মাধ্যমে যাত্রীদের ফ্লাইট-সংক্রান্ত তথ্য দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। গতকাল থেকে এই সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ফ্লাইটসূচি পরিবর্তনসহ এ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য যাত্রীদের মুঠোফোনে জানানো হবে। এ জন্য বাংলালিংকের সঙ্গে চুক্তি হয়েছে। বিমানের নতুন প্যাকেজসহ প্রচারণামূলক তথ্যাদি বাংলালিংকের গ্রাহকেরাও পাবেন।