বিমানের চাকরি 'জরুরি সেবা'র আওতায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের অধীনে সব শ্রেণির চাকরিকে ‘জরুরি সেবা’র আওতায় আনা হয়েছে। এর ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেওয়া দায়িত্ব বিমানের কর্মীদের অবশ্যই পালন করতে হবে। এ ক্ষেত্রে কোনো আপত্তি চলবে না।
সম্প্রতি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ১৯৫৮ সালের অ্যাসেনশিয়াল সার্ভিসেস অরডিন্যান্সের ক্ষমতাবলে বিমানের কর্মীদের চাকরিকে জরুরি সেবার আওতায় আনা হলো। কোনো কর্মী যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেওয়া দায়িত্ব পালনে অস্বীকৃতি জানান, তবে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে কর্তৃপক্ষ।
জনগণের প্রয়োজনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের সব কর্মীর দায়িত্ব অব্যাহত রাখা আবশ্যক বলে জানানো হয় প্রজ্ঞাপনে।