বিমানের ছয় কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনা পাচারের অভিযোগে বাংলাদেশ বিমানের ছয় কর্মকর্তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। বিশেষ ক্ষমতা আইনের অধীনে আজ রোববার এ মামলা করা হয়। শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ বিমানের ওই ছয় কর্মকর্তা হলেন, মো. আক্তারুজ্জামান, আমিরুল ইসলাম, মো. আবু সালেহ, মো. আনোয়ারুল আহসান, নিরঞ্জন মালি, মো. এমরানুল ইসলাম এবং মো. ওসমান গনি। এরা সবাই বিমানের প্রকৌশল শাখার কর্মকর্তা। এর মধ্যে এমরানুল ইসলামকে গত ১০ মার্চ বিকেলে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দারা।

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত ২ ফেব্রুয়ারি সকালে ৬০ কেজি সোনা আটক করে শুল্ক গোয়েন্দা বিভাগ। দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের শৌচাগারের আয়নার নিচ থেকে সোনাগুলো জব্দ করা হয়। শুল্ক গোয়েন্দা বিভাগের দাবি, জব্দ করা সোনার মূল্য প্রায় ৩০ কোটি টাকা।