বিমানের ট্রাফিক অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ পরীক্ষা আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জুনিয়র ট্রাফিক অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ পরীক্ষা হবে আজ শুক্রবার। বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ও ইডেন কলেজে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, চাকরির আবেদনকারীদের মধ্যে ১ থেকে ৮৫২৪ পর্যন্ত ক্রমিক নম্বরধারীদের ইডেন কলেজে এবং ৮৫২৫ থেকে ১৪৮৭৫ ক্রমিক নম্বরধারীদের তিতুমীর কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিমান সূত্র জানায়, জুনিয়র ট্রাফিক অ্যাসিসট্যান্টের প্রায় দেড় শ পদে গত বছর নিয়োগ বিজ্ঞপ্তি দেয় বিমান। এতে ১৫ হাজার চাকরিপ্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই করে ১২ হাজার ৫০০ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।