বিমানের ডিসি-১০ দুবাইয়ে আটকে ছিল ১২ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ডিসি-১০ উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই বিমানবন্দরে প্রায় ৩০০ যাত্রীসহ ১২ ঘণ্টা আটকে ছিল। যান্ত্রিক ত্রুটি সারিয়ে পরে উড়োজাহাজটি দেশের উদ্দেশে রওনা দেয়।বিমান সূত্র জানায়, গত শনিবার ডিসি-১০ উড়োজাহাজটি ঢাকা ও চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে দুবাই যায়। ফিরতি ফ্লাইটটি দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসার কথা। উড়োজাহাজটির ফিরতি যাত্রা শুরুর সময় নির্ধারিত ছিল দুবাইয়ের সময় শনিবার রাত দেড়টায় (বাংলাদেশ সময় সাড়ে তিনটা)। এর আগেই যাত্রীরা উড়োজাহাজে আরোহন করেন। কিন্তু উড্ডয়নের আগে উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। ১২ ঘণ্টা ওই উড়োজাহাজ ও এর যাত্রীরা দুবাই বিমানবন্দরে আটকা ছিল। পরে ত্রুটি সারানোর পর উড়োজাহাজটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করে।