বিমানের ঢাকা-দাম্মাম-ঢাকা রুটের ফ্লাইট সূচির পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-দাম্মাম-ঢাকা রুটের ফ্লাইট সূচিতে পরিবর্তন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের গণসংযোগ বিভাগ থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, ২ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত সময়ে দাম্মামগামী ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ঢাকা-দাম্মাম রুটে বিজি-০৪৯ ফ্লাইটটি সকাল ৭টা ৫০ মিনিটের পরিবর্তে বেলা ১টা ৪৫ মিনিটে ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ছেড়ে যাবে। একইভাবে দাম্মাম-ঢাকা রুটে বিজি-০৫০ ফ্লাইটটি দাম্মাম স্থানীয় সময় রাত সাড়ে ১২টার পরিবর্তে©সকাল সাতটায় দাম্মাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।

ঢাকা-দাম্মাম রুটে সপ্তাহে তিন দিন (বৃহস্পতি, শনি ও মঙ্গল) তিনটি ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রীদের বিস্তারিত তথ্যের জন্য কাছের বিমান অফিস অথবা ৮৯০১৩০৬ ও ৮৯০১৩৮৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয় প্রজ্ঞাপনে। এ ছাড়া বিমানের ওয়েবসাইটে http://www.biman-airlines.com/ বিস্তারিত তথ্য জানা যাবে।