বিমানের দিল্লি ও হংকং ফ্লাইট চালু হচ্ছে আগামী মাসে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে দিল্লি ও হংকং গন্তব্যের ফ্লাইট আবার চালু হচ্ছে। এর মধ্যে আগামী ৪ মে দিল্লি ও ১৩ মে হংকং ফ্লাইট শুরু হবে এবং উভয় গন্তব্যে সপ্তাহে দুটি করে ফ্লাইট যাবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে। দিল্লিতে সপ্তাহের প্রতি মঙ্গল ও শনিবার এবং হংকংয়ে সোম ও শুক্রবার বিমানের ফ্লাইট চলাচল করবে। এর মধ্যে ১৬২ আসনের বোয়িং-৭৩৭ দিয়ে দিল্লি গন্তব্যে এবং ৩১৪ আসনের ডিসি-১০ উড়োজাহাজ দিয়ে হংকংয়ে যাত্রী পরিবহন করা হবে। বিমানের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল বলেন, ‘এ দুটি গুরুত্বপূর্ণ গন্তব্যে বিমানের ফ্লাইট পুনরায় চালু করতে পেরে আমরা খুবই খুশি। এর মধ্য দিয়ে বিমানকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত কর্মসূচির শুভসূচনা হলো।’