‘আমার শত্রুরও যেন এমন রোগ না হয়।’ বিষণ্ন মনে কথাগুলো বললেন নওগাঁর ছয়বাড়িয়া গ্রামের বিমান সরকার (২৩)। বিমানের মা ও বড় ভাই কিডনি রোগে মারা গেছেন। আরেকটি বিয়ে করে বাবা থেকেও নেই। আক্ষরিক অর্থেই বিমান এতিম। বিমানেরও দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। প্রতিমুহূর্তে মৃত্যুর প্রহর গুনছেন বিমান। ঢাকার ধানমন্ডির কিডনি ফাউন্ডেশন হাসপাতালে ডায়ালাইসিসের মাধ্যমে বেঁচে আছেন তিনি। বিমানের সহায়সম্বল বলতে গ্রামের এক টুকরো জমি। তা বিক্রি করেছেন পাঁচ লাখ টাকায়। ওই টাকা দিয়েই ডায়ালাইসিস, ওষুধ, ঢাকায় থাকা-খাওয়া চলছিল তাঁর। তাও এখন শেষের পথে। চিকিৎসক জানিয়েছেন, একটি কিডনি প্রতিস্থাপন করতে পারলেও বিমান বেঁচে থাকতে পারবে। একটি কিডনি সংগ্রহ ও অন্যান্য খরচ বাবদ আনুমানিক ১০ লাখ টাকা প্রয়োজন। সমাজের বিত্তবান ও হূদয়বান মানুষের সহযোগিতাই পারে নিঃস্ব বিমানকে বাঁচাতে। সাহায্য পাঠানোর ঠিকানা—দ্বিজেন চন্দ্র সরকার, সঞ্চয়ী হিসাব নং: ২৩৩৫, সোনালী ব্যাংক, হাতিল শাখা, জয়পুরহাট। বিজ্ঞপ্তি।