প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে যোগ দিয়েছেন ব্রিটিশ নাগরিক কেইল হেইউড। বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাণিজ্যিক বিমান পেশায় দক্ষ ও অভিজ্ঞ’ কেইল হেইউড গতকাল সোমবার দায়িত্ব বুঝে নিয়েছেন। তিনি এর আগে আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বিমান সংস্থায় কাজ করেছেন। গত বছরের ১১ সেপ্টেম্বর বিমানের পরিচালনা পর্ষদের ১৩৬তম সভায় কেইলকে নিয়োগের সিদ্ধান্ত হয়। তিনি বিমানের দ্বিতীয় বিদেশি এমডি।
বিজ্ঞপ্তি