বিমানের পরিচালনা পর্ষদ গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ ইনামুল বারী
মোহাম্মদ ইনামুল বারী

আগের সবাইকে বহাল রেখে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। গত বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে নতুন পরিচালনা পর্ষদ গঠনের কথা জানায়। চেয়ারম্যান করা হয়েছে বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারীকে।
১৩ সদস্যের পরিচালনা পর্ষদের অপর সদস্যরা হলেন অর্থ বিভাগের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, সাবেক সচিব মো. নজরুল ইসলাম খান, বিমানবাহিনীর সহকারী প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ), সেনাবাহিনীর চিফ ইঞ্জিনিয়ার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, সাবেক অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, বিজিএমইএর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিবুল আলম, ইমার্জিন রিসোর্সেসের ব্যবস্থাপনা পরিচালক নূর ই খোদা আবদুল মবিন ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। বিজ্ঞপ্তি