বিমানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা সংসদীয় কমিটির
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। সংস্থাটি ভবিষ্যতে ব্যবসা চালিয়ে যেতে পারবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে কমিটি।গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে সংসদীয় কমিটির সভায় এ শঙ্কা ও সন্দেহ প্রকাশ করা হয়। কমিটির সভাপতি মোশাররফ হোসেনের সভা-পতিত্বে সভায় বিমানমন্ত্রী জি এম কাদের, মইনউদ্দীন খান বাদল, ফরিদুল হক খান, সৈয়দ মহসীন আলী, শফিকুর রহমান চৌধুরী, শেফালী মমতাজ অংশ নেন। বিমান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্ম-কর্তারাও সভায় উপস্থিত ছিলেন।সভাসূত্র জানায়, সভায় কমিটি বিমানের বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ভাড়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললে বিমানমন্ত্রী বলেন, তিনিও মনে করেন এ ক্ষেত্রে কিছু অনিয়ম হয়েছে। সভায় মন্ত্রণালয় থেকে জানানো হয়, বিমান বাংলাদেশ জবাবদিহি ছাড়াই চলছে। বিমানের ওপর মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ না থাকা এবং মন্ত্রণালয়ের প্রতিনিধির অনুপস্থিতিতে বিমানের কাজ করার ঘটনায় সভায় অসন্তোষ প্রকাশ করা হয়।সভায় উড়োজাহাজ ভাড়ার প্রক্রিয়া খতিয়ে দেখতে মুজিবুল হককে আহ্বায়ক করে তিন সদস্যের সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হয়। এই বিষয়ে মন্ত্রণালয়কেও একটি তদন্ত কমিটি গঠনের সুপারিশ করা হয়। এ ছাড়া কাবো, এয়ার আটলান্টা ও এভিকোর উড়োজাহাজ ভাড়া করার যাবতীয় দলিল আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিতে উপস্থাপন করতে বিমানকে বলা হয়েছে।বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে কমিটির সভাপতি বলেন, ‘বিমান পাবলিক লিমিটেড কোম্পানি হলেও মন্ত্রণালয়কে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। বিমানের পরিচালনা বোর্ড ভুলে গেছে যে এটি পাবলিক প্রতিষ্ঠান।’ তিনি বলেন, মহাহিসাব নিরী-ক্ষকের আপত্তির পরও ওমানের জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) কেন পাল্টানো হয়নি, তাও জানতে চেয়েছে কমিটি।মইনউদ্দীন খান বাদল বলেন, যেভাবে কাজ চলছে তাতে বিমান ভবিষ্যতে চলবে কি না, তাতে সন্দেহ রয়েছে। তিনি বলেন, কাবোর উড়োজাহাজ ভাড়া করার পক্ষে বিমানের চেয়ারম্যান সবচেয়ে বেশি তদবির করেছেন। কাবোর জন্য তিনি মন্ত্রীর সঙ্গেও তর্ক করেছেন।বিমানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রণালয়ও মনে করছে, উড়োজাহাজ লিজ নেওয়ার ক্ষেত্রে অনিয়ম হতে পারে। বিষয়টি মন্ত্রণালয় খতিয়ে দেখবে।’