বিমানের শৌচাগারে ৩২ কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও সোনা আটকের ঘটনা ঘটেছে। এবার বাংলাদেশ বিমানের উড়োজাহাজের শৌচাগার থেকে ২৭০টি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। এর ওজন ৩২ কেজি।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোহন আলী ও মোহাম্মদ শরীফ নামে দুই যাত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিক। তিনি জানান, আটক করা সোনার মূল্য ১৬ কোটি টাকা।

প্রথম আলোকে সহকারী কমিশনার সম্প্রীতি প্রামাণিক জানান, বাংলাদেশ বিমানের এই উড়োজাহাজটি দুবাই থেকে ব্যাংকক হয়ে দুপুরে ঢাকায় পৌঁছে। গোপন সূত্রে খবর পেয়ে উড়োজাহাজটির শৌচাগারের কমোডের ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।