বিমানের সরাসরি লন্ডন ফ্লাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-লন্ডন গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল সোয়া নয়টার দিকে ৩১১ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডনের উদ্দেশ্যে ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে।বিমানের নতুন লোগোসহ সম্প্রতি ভাড়ায় আনা বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ দিয়ে এই সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু হয়। এখন থেকে সপ্তাহে দুই দিন (শনি ও মঙ্গলবার) ঢাকা-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চলবে। এর আগে বিমান ঢাকা থেকে দুবাই বা অন্য কোনো গন্তব্যে যাত্রাবিরতির মাধ্যমে লন্ডন ফ্লাইট পরিচালনা করত। অবশ্য বছর দেড়েক আগে নিয়মিতভাবে কয়েকটি বিরতিহীন ফ্লাইট চালানো হয়েছিল।