বিমানের সিবিএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিবিএ নির্বাচনে (কালেকটিভ বার্গেনিং এজেন্ট) টানা বিজয়ী হয়েছে বিমান শ্রমিক লীগ। বৃহস্পতিবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মো. মশিকুর রহমান ও মন্তাছার রহমানের নেতৃত্বে শ্রমিক লীগ টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়। এতে বিমান শ্রমিক লীগ পেয়েছে ১ হাজার ১১৫ ভোট। আর প্রতিদ্বন্দ্বী বিমান এমপ্লয়িজ ইউনিয়ন পেয়েছে ৮০৮ ভোট।