বিমানের হজ ফ্লাইট পরিচালনা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের হজ ফ্লাইট পরিচালনা শেষ হয়েছে। গত সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনস সর্বশেষ ফিরতি হজ সম্পন্ন করেছে।
গতকাল মঙ্গলবার বিমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ সেপ্টেম্বর থেকে বিমান ফিরতি হজ ফ্লাইট শুরু করে এবং মোট ১৩৩টি ফ্লাইটে ৪৮ হাজার ৯৫ জন হাজিকে দেশে ফিরিয়ে আনে।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৮২৭ জন হজ করেছেন। বাকি হাজিরা ফিরেছেন সৌদি এয়ারলাইনসে। গত ৪ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজ ফ্লাইট পরিচালনা করে। সেপ্টেম্বর পর্যন্ত হজযাত্রী পরিবহন করে।