বিমানের হজ ফ্লাইট পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসা জটিলতায় অর্ধেকের বেশি হজযাত্রী না পাওয়ায় ‘বিজি ৩০৩৯’ নামের বিমানের হজ ফ্লাইটের সময় পিছিয়েছে। আজ শুক্রবার সকালে বিজি ৩০৩৯ নামের ফ্লাইটটি ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, অর্ধেকের বেশি যাত্রী না হওয়ায় ওই ফ্লাইটের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ফ্লাইটটি রওনা দেবে।

এ পর্যন্ত ভিসা জটিলতার কারণে মোট ১৭টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানান শাকিল। বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে রয়েছে বাংলাদেশ বিমানের ১৪টি ও সৌদি এয়ারলাইনসের তিনটি।

গতকাল বৃহস্পতিবার যাত্রী না পাওয়ায় ‘বিজি ১০৩৭’ ফ্লাইটটিকে বিলম্বিত করা হয়েছিল। এর জন্য সংশোধিত ল্যান্ডিং অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু সৌদি আরব আজ তা বাতিল করায় ওই ফ্লাইটটিও বাতিল হয়ে গেছে। একই সঙ্গে যাত্রী সংকটের কারণে ৫ আগস্টের ২টা ৩৫ মিনিটের ‘বিজি ৫০৩৫’ ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

বিমান আজ রাত ৯টা পর্যন্ত ১৭ হাজার ৭৩ জন হজযাত্রীকে সৌদি আরবে নিয়ে গেছে।