বিমানের হজ ফ্লাইট শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রাক-হজ ফ্লাইট সমাপ্ত হয়েছে।গতকাল শনিবার সকাল নয়টায় ৩৭০ জন হজযাত্রী নিয়ে বিমানের সর্বশেষ হজ ফ্লাইট জেদ্দার উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।বিমান গত ১৭ সেপ্টেম্বর থেকে প্রাক-হজ ফ্লাইট পরিচালনা শুরু করে। গতকাল পর্যন্ত ১৩৪টি ফ্লাইটে মোট ৫৪ হাজার ২৬০ জন হজযাত্রীকে সৌদি আরবে নেওয়া হয়েছে।বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) খান মোশাররফ হোসেন বলেন, কোনো রকম ঝামেলা ছাড়াই চলতি বছর বিমানের প্রাক-হজ ফ্লাইট পরিচালনা করা সম্ভব হয়েছে।