বিমানের হজযাত্রী পরিবহন সমাপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে হজযাত্রী পরিবহন গতকাল বুধবার সমাপ্ত হয়েছে।
চলতি হজ মৌসুমে বিমানের সর্বশেষ ফ্লাইটটি গতকাল দুপুর ১২টায় ৩৫৭ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
গত ৭ সেপ্টেম্বর থেকে বিমান হজযাত্রী পরিবহন শুরু করে। গতকাল পর্যন্ত ৮০টি হজফ্লাইট ও ২৩টি নিয়মিত ফ্লাইটে ৪২ হাজার ৭৮৪ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন।
১৯ অক্টোবর থেকে বিমানের ফিরতি হজফ্লাইট শুরু হবে।