বিমার চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির এক বিমাগ্রহীতার পরিবারকে ছয় লাখ টাকার বিমাদাবির চেক বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে বিমাকারী লুৎফর রহমানের স্ত্রী রেহেনা বেগমের হাতে চেকটি তুলে দেন পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা। কোম্পানিটিতে লুৎফর রহমান বিমাটি করেছিলেন। পরে তিনি মারা যান। উপজেলা দলিল লেখক সমিতির চত্বরে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে কোম্পানির গুরুদাসপুর শাখা ব্যবস্থাপক শেখ সাহাবুদ্দিন সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন আলাল শেখ, শহিদুল ইসলাম, গোলাম মোর্শেদ, আতিকুল ইসলাম প্রমুখ।