বিয়াকের প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের সহায়তায় সম্প্রতি আরবিট্রেশন ও মেডিয়েশন বিষয়ে একটি বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউট (আইএলআই), ওয়াশিংটন ডিসি। এতে অতিথি বক্তা ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হেলাল আহমদ চৌধুরী। এই প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংক, ল চেম্বার ও বাণিজ্যিক সংস্থার মনোনীত ৪১ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।