বিয়ামের নিচতলায় অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন ভবনের নিচতলায় গতকাল সোমবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার ব্রিগেড দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় কেউ হতাহত হননি। তবে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার ব্রিগেড তেজগাঁও স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা তানহারুল ইসলাম বলেন, বিয়াম ফাউন্ডেশনের নিচতলার একটি লন্ড্রিতে রাত পৌনে নয়টার দিকে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ আহত হয়নি। তবে বিয়াম ফাউন্ডেশনের কিছু কাপড় পুড়ে গিয়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে তানহারুল ইসলাম জানান।